নিজস্ব প্রতিবেদক
শারজাহ্ চ্যারিটি ইন্টারন্যাশনাল এর অর্থায়নে এবং সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় হিফজুল কুরআন প্রতিযোগিতা হিজরী ১৪৪৭ এর বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ৩ মার্চ ২০২৬ ইং বিকেলে ঢাকার উত্তরাস্থ হোটেল ভিস্তানাতে অনুষ্ঠিত হয়। শারজাহ্ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিস আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলার ১৫৩ টি মাদ্রাসা ও এতিমখানা থেকে ১০ পারা, ১৫ পারা ও ৩০ পারা গ্রুপে মোট ৮৪৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শারজাহ্ চ্যারিটি ইন্টারন্যাশনাল-বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর জনাব ফয়সাল আহমদ। প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ দূতাবাসের বৈদেশিক সাহায্য শাখার প্রধান রাশেদ আল-মিল আয যিআবি। এছাড়াও, উপস্থিত ছিলেন শারজাহ্ চ্যারিটি ইন্টারন্যাশনাল-বাংলাদেশ অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সম্মানীত আলেম-ওলামা এবং বিজয়ী শিক্ষার্থীদের অভিভাবকগণ । বিচারকমণ্ডলীদের মূল্যায়নের ভিত্তিতে অনুষ্ঠানে ৪ টি কেন্দ্রের মোট ৩৬ জন বিজয়ীর মাঝে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।



