নিজস্ব প্রতিবেদক
কুয়েত সোসাইটি ফর রিলিফ-কেএসআর, বাংলাদেশ অফিস ও প্রোগ্রেসিভ সোসাইটি অব বাংলাদেশ (পিএসবি) এর নানামুখী সেবা কার্যক্রম বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট মাঠ পর্যায়ে কর্মরত ইয়াতিমখানার সুপার, দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত রিলিজিয়াস স্কলার এবং সংস্থার প্রজেক্ট ইমপ্লিমেন্টারদের দক্ষতা বৃদ্ধির জন্য গত ১০ থেকে ১২ মে তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরন গতাকাল অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর উত্তরায় হায়াত প্যালেসে অনুষ্ঠিত এই সমাপনীতে প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন অনষ্ঠানের প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন।

অনুষ্ঠানে গেষ্ট অব অনার ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (নিবন্ধন ও অডিট) ব্যারিস্টার মোঃ খলিলুর রহমান খান এনডিসি।
অনুষ্ঠানে তিনটি বিভাগে সর্বমোট ৫৩ জন এর মাঝে প্রশিক্ষণোত্তর সনদ ও প্রশিক্ষণ উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএসবির নির্বাহী পর্ষদের চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস।
স্বাগত বক্তব্য রাখেন কুয়েত সোসাইটি ফর রিলিফ ( কেএসআর) বাংলাদেশ অফিস এর মহাপরিচালক ও প্রোগ্রেসিভ সোসাইটি অফ বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা ড. গাজী মোঃ জহিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে এসএম জাহাঙ্গীর হোসেন এমপি বলেন, ‘শরীয়া ভিত্তিক আদর্শ সমাজ গঠনের মাধ্যমেই অন্যায় ও অপকর্ম দুর করা সম্ভব’ তিনি আরও বলেন ‘কুয়েত ও মধ্যপ্রচ্য ভিত্তিক দাতাসংস্থাসমূহ আবহমান কাল ধরেই এদেশের আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখছে।’ এ কাজের জন্য তিনি কুয়েত সোসাইটি ফর রিলিফ (কেএসআর) বাংলাদেশ অফিস ও প্রোগ্রেসিভ সোসাইটি অফ বাংলাদেশ এর অবদানকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। ভবিষ্যতে সংস্থাদ্বয়ের যেকোনো ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারলে খুশি হবেন বলেও আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে প্রোগ্রেসিভ সোসাইটি অব বাংলাদেশ (পিএসবি) অতি সম্প্রতি ISO-9001:2015 (Quality management) সার্টিফিকেশনের জন্য মনোনীত হওয়ায় এই অনুষ্ঠানে ISO সার্টিফিকেশন কর্তৃপক্ষ ‘জিআরএস’ এর প্রতিনিধি কর্তৃক সনদ প্রদান করা হয়।




