নিজস্ব প্রতিবেদক
প্রতি বছরের ন্যায় এবারো পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সারজাহ চ্যারেটি ইন্টারন্যাশনাল-বাংলাদেশ অফিস সারাদেশের এতিম, দু:স্থ, অসহায়, গরীব ও নিম্নবৃত্ত মানুষের, পুষ্টিহীনতা নিরসন এবং গোশত খাওয়ার আকাংখা পুরনের লক্ষ্যে ব্যাপক কুরবানী প্রগ্রাম বাস্তবায়ন করেছে।

সারজাহ চ্যারেটি ইন্টারন্যাশনালের অর্থায়ন এবং বাংলাদেশে অবস্থিত সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের তত্ত্বাবধানে সারজাহ চ্যারেটি ইন্টারন্যাশনাল- বাংলাদেশ অফিস এই কর্মসূচী বাস্তবায়ন করেছে।

পবিত্র ঈদের দিন এই কর্মসূচী বাস্তবায়নের ফলে দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলের প্রায় ১৪ হাজার পরিবারের ৭০ হাজার গরীব ও খেটে খাওয়া মানুষ উপকৃত হয়েছেন। তারা আনন্দে উদ্বেলিত হয়েছেন, আমিরাতের দাতাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং প্রতি বছর যাতে এধরনের প্রোগ্রাম অব্যহত থাকে তার জন্য আল্লাহ রাব্বুল আলামীনের নিকট দোয়া করেছেন। বিজ্ঞপ্তি।



