নিজস্ব প্রতিবেদক
প্রোগ্রেসিভ সোসাইটি অব বাংলাদেশ (পিএসবি)‘র ব্যবস্থাপনায় এবং জাকাত হাউস, কুয়েত এর অর্থায়নে গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পূর্বখণ্ড গ্রামে নির্মিতব্য জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন ঢাকাস্থ কুয়েতের রাষ্ট্রদূত আলী সুনাইয়ান আব্দুল ওয়াহ্হাব হামাদাহ। এসময় মসজিদ নির্মানে অর্থায়নকারী কুয়েতী দাতার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কুতাইবাহ আব্দুল্লাহ সুলাইমান আল-আতিকি। ভিত্তি স্থাপন উপলক্ষ্যে মসজিদ কমিটি আয়োজিত এক সম্বর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, আল্লাহর ইচ্ছায় কুয়েতের বদান্যতার হাত বাংলাদেশের প্রতিটি অঞ্চলে সম্প্রসারিত হচ্ছে দেখে আমি অত্যন্ত আনন্দিত। মসজিদ, হিফযুল কুরআন মাদরাসা নির্মাণসহ নানাবিধ সেবামূলক কাজের মাধ্যমে তা দৃশ্যমান হচ্ছে। আপনারা যথাযথ গুরুত্বের সাথে মসজিদ নির্মণ কাজের আঞ্জাম দিয়ে যাবেন। আমরা তাতে সার্বিক সহযোগিতা দিয়ে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। অনুষ্ঠান শেষে অতিথিদ্বয় উপস্থিত এলাকার কিছুসংখ্যক ইয়াতিম শিশুর মাঝে উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করেন।
এলাকাবাসীর পক্ষে মসজিদ কমিটির সভাপতি ড. মোঃ হারুনুর রশিদ তাদের জন্য একটি সুন্দর মসজিদ নির্মানে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেয়ায় রাষ্ট্রদূত, দাতা ও কুয়েতবাসীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।



