নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের আকাশ ব্যবহার করতে না পারায় কলকাতা থেকে গুয়াহাটি-সহ বেশ কিছু রুটে স্পাইসজেটের বিমানগুলিকে ঘুরপথে উড়তে হচ্ছে। এতে সময়ও বেশি লাগছে।
বিমান সংস্থা স্পাইসজেট-কে আকাশসীমায় প্রবেশ করতে দিচ্ছে না বাংলাদেশ। সূত্র মারফত এমনটাই জানাচ্ছে সংবাদসংস্থা পিটিআই। জানা যাচ্ছে, বকেয়া সংক্রান্ত জটিলতার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশি কর্তৃপক্ষ।
বাংলাদেশের আকাশ ব্যবহার করতে না পারায় কলকাতা থেকে গুয়াহাটি-সহ বেশ কিছু রুটে স্পাইসজেটের বিমানগুলিকে ঘুরপথে উড়তে হচ্ছে। এতে সময়ও বেশি লাগছে। এ বিষয়ে স্পাইসজেটের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করে পিটিআই। তিনি জানান, নেভিগেশন সংক্রান্ত খরচ এবং অন্য অপারেশনাল বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা চালাচ্ছে স্পাইসজেট।
বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ফ্লাইটরেডার২৪ ডট কম’-এ বৃহস্পতিবার দেখা যায়, কলকাতা থেকে গুয়াহাটি এবং ইম্ফলে যাওয়ার স্পাইসজেট বিমানগুলি বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করছে না। ঘুরপথে তারা গন্তব্যের উদ্দেশে যাচ্ছে।



